ফরিদগঞ্জ ওলামালীগের সভাপতিকে মাদ্রাসা গভর্নিংবডির সদস্য হিসেবে মনোনীত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৩, ২০২৫ | ১২:৫৫
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলার ওলামালীগের সভাপতি রামদাসেরবাগ আলিম মাদ্রাসার অধক্ষ্য  মাওলানা মিজানুর রহমানকে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করেছেন।
বিষয়টি গেলো ১ মার্চ (শনিবার) মাওলানা মিজানুর রহমান তার ফেসবুকে মাদ্রাসার পেডসহ পোস্ট করেন।
তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত হয়েছি। খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠে সোশ্যাল মিডিয়া জুড়ে। এর পরে তিনি তার পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।
পেডের বিবরনে দেখা যায়, প্রেরক: অধ্যক্ষ/সম্পাদক ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদরাসার দুইজন প্রাপক দেখানো হয়, একজন মাওলানা মো: মিজানুর রহমান খন্দকার, পিতাঃ মৃত, মো: আবুল কালাম, গ্রাম: রামদাসেরবাগ। ভোটার নং- ১১৫, ভোটার ক্যাটাগরি: কামিল স্তর। অপরজন দাখিল স্তর। সূত্র হিসেবে ব্যবহারিত হয়, ই.আ.বির জারীকৃত গভর্ণিং বডি গঠনের অর্ডিন্যান্সের ৩য় সংবিধি-২০২৩ (খ) এর ১১.৩ থেকে ১১.১৫ এবং অত্র মাদরাসার গভর্ণিংবডির ১৫/১/২০২৫ খ্রিঃ তারিখের রেজুলেশন ও সিদ্ধান্ত।
১৬/২/২৫ইং তারিখ স্বাক্ষরিত পেডে মাদ্রাসার অধ্যক্ষ মুফতী এইচ.এম আনোয়ার মোল্লা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়ীত্বপালন করেন। যার মধ্যে মাদ্রাসার সভাপতিরও স্বাক্ষর রয়েছে।
বিবরনে বিস্তারিত বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের বরাতে আপনাদের সদয় অবগতির জন্য জানান যাচ্ছে যে, অত্র মাদরাসার গভর্ণিংবডি গঠনের জন্য অভিভাবক প্রতিনিধি নির্বাচনের গত ৩১/১/২০২৫ খ্রিঃ তারিখের তফসীলে ০৯/২/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে আপনাদের দাখিলকৃত নমিনেশন পত্র এবং ১২/২/২০২৫ খ্রিঃ তারিখে প্রিজাইডিং অফিসার কর্তৃক নির্বাচিত ঘোষণা ও মাদরাসার গভর্ণিংবডির ১৫/২/২০২৫ খ্রিঃ তারিখের রেজুলেশন এর সিদ্ধান্ত অনুমোদনক্রমে আপনাদের ০২ (দুই) জনকে মজিদিয়া শাহসূফী ইয়াছিনিয়া ইসলামী ফাউন্ডেশন/ট্রাষ্টের অধীনে পরিচালিত অত্র ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদরাসার গভর্ণিংবডির অভিভাবক সদস্য নির্বাচিত করা হল।
ফেসবুকের বরাত ও স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ উপজেলা ওলামালীগের সভাপতিকে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল এম.এ মাদ্রাসার অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত করেছে, আমরা ফরিদগঞ্জের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, খুনি হাসিনার দোসরদের প্রশাসনিক ভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, অতি দ্রুত এই ওলামালীগের সভাপতি সদস্য পদ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ