সন্তোষপুরের বার্ষিক মাহফিল সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৪, ২০২৫ | ৭:৩০
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহাসিক সন্তোষপুর দরবার শরীফের বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহ্ফিল সম্পন্ন।

ছারছীনা শরীফের আমীরে শরিয়ত, আমীরে তরিকত কুত্বুল আলম শাহ্ সূফী আল্লামা নেছার উদ্দীন আহমদ (রহ.)- এর এজাযতে, তাহার প্রধান খলিফা পীরে মুকাম্মাল শায়খুল মাশায়েখ শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মোছলেহ উদ্দীন (রহঃ) এর প্রতিষ্ঠিত পীরে মুকাম্মাল শাহ্ সূফী আলহাজ্জ্ব হযরত মাওলানা মুহাম্মদ বিন মোছলেহ্ উদ্দীন (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহ্ফিল শনিবার (২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। দেশ-বিদেশ থেকে আগত হক্কানী আলেম ওলামায়ে কেরামগণ নসিহত পেশ করেন এবং কয়েক দফা দোয়ানুষ্ঠান শেষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আখেরী মোনাজাত পরিচালনা করেন আমিরে হিযবুল্লাহ,আমিরে শরিয়ত ও তরিকত (ছারছীনা দরবার শরীফের) পীর আলহাজ¦ হযরত মাওলানা মুফতি নেছারুদ্দীন আহ্মদ হুসাইন।

সমাপনী অধিবেশনে মোনাজাতের পূর্ব মুহুর্তে আখেরী বয়ানে ছারছীনা দরবার শরীফের পীর বলেন, খাঁটি মুসলমান হতে কুরআন সুন্নাহর পথে চলার কোন  বিকল্প নাই। ইসলামী আদর্শে  জীবন গড়ার লক্ষ্যে ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলতে হবে। মুসলমান দাবী করবেন আর ইসলামের আদেশ নির্দেশ মাবেন না তা কি করে সম্ভব। ইহকালের শান শওকত নিয়ে পড়ে থাকবেন, নামাজ রোজার ধার ধারবেন না, সুদ খাবেন, ঘুষ খাবেন, মদ খাবেন, জুয়া খেলবেন, ব্যভিচারে মত্ত থাকবেন আর মুসলমান দাবী করবেন  তা হতে পারে না। সমাজ ফ্যাতনা ফ্যাসাদে ভরে গেছে। এর প্রভাব থেকে নিজে, পরিবার ও সমাজকে মুক্ত রাখতে ইসলামী আদলে জীবন গড়ে তুলতে হবে। ইসলাম জোর করে চাপিয়ে দেওয়া কোন বিষয় নয়। এ দরবারের ছিলছিলা যদি মানেন তাহলে  এলাকায় এলাকায় কাজ করতে হবে। আপনার এলাকার ভুল পথে যাওয়া মানুষকে সৎ পথে ফিরিয়ে আনার দায়ীত্ব আল্লাহওয়ালা মানুষদের। বিপথগামীদের বুঝিয়ে ধর্মের পথে আনতে হবে। তাদেরকে এসব মাহফিল জলসায় এনে জমায়েত করতে হবে আলেম ওলামারা যে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন তা মনোযোগ সহকারে শুনতে হবে। মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজান পরিচালনা করা হয়। মোনাজাতে ধর্মপ্রাণ মানুষের ক্রন্দনের রোল পড়ে যায় গোটা মাহফিলে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) মাহফিলের উদ্বোধন করেন, সন্তোষপুর দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা শাহ্ আব্দুল করীম বিন মুহাম্মদ।

সন্তোষপুর দরবারের আশিকীন, যাকেরীন, মুহিব্বীন, খলিফাবৃন্দ, দেশ-বিদেশের অসংখ্য ওলামায়ে কেরাম, দেশ-বরেণ্য পীর-মাশায়েখগণ, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়াসহ সামাজিক এবং বিভিন্ন পেশাজীবী লোকজন মোনাজাতে অংশ নেয়।

ফরিদগঞ্জ উপজেলাধীন চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আওতাধীন সন্তোষপুর গ্রামে প্রতিষ্ঠিত সন্তোষপুর দরবার শরীফ প্রতিষ্ঠারপর থেকেই দেশ-বিদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ