‘তারুণ্যের এই জোয়ার বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরবে…..উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া।

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫ | ১১:৩৯
Link Copied Successfully!
তারুণ্যের জোয়ারে ভাসছে দেশ, দিন বদলের বাংলাদেশ। দেশ বদলের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলার তরুণরা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন মাসব্যাপী অনুষ্ঠান আয়োজন করে। মাস ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় সাংস্কৃতিক ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্যদিয়ে। মাস ব্যাপী আয়োজনে পুরো উপজেলা জুড়ে ছিলো খেলাধুলা, সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা, সেমিনার ও কর্মশালা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, ‘তারুণ্যের এই জোয়ার বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরবে। তারুণ্যের হাত ধরে দেশ পরিবর্তন হবে।’ এসময় তিনি লেখক ফোরাম’র সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করে বলেন,‘লেখক ফোরাম চমৎকার আয়োজন করেছে। ছোট ছোট ছেলে মেয়েদের আবৃত্তি, গান এবং নৃত্য ছিলো অসাধারণ। বিশেষ করে কোরাস আবৃত্তিটি ছিলো অসাধারণ। সুন্দর ভবিষ্যৎ বির্নিমানে শিশুদের নিয়ে কাজ করতে হবে। আজকের শিশু আগামীতে দেশের নেতৃত্ব দিবে, দেশ গড়তে ভূমিকা রাখবে। অতএব শিশুদের সাংস্কৃতিক বান্ধব পরিবেশে রাখতে হবে।’
সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ ও লেখক ফোরাম’র সাধারণ সম্পাদক তারেক রহমান তারু’র যৌথ সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শত শত মানুষ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর.এম জাহিদ হাসান, উপজেলা প্রাণী কর্মকর্তা ডা. সুমন ভৌমিক, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, তারুণ্য উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব যুব কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.মোহাম্মদ আলী জিন্না, একাডেমিক সুপার ভাইজার আবদুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষা অফিসার আফতাব আহমেদ ও ওয়ালি উল্লাহ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমি সুপার ভাইজার আবদুল্লাহ আল মামুন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে