ফরিদগঞ্জে দুর্বৃত্তদের আগুন থেকে রক্ষা পেল সাবেক ইউপি সদস্য বতু মেম্বরের দোকান!

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৫ | ১২:৫০
Link Copied Successfully!
ফরিদগঞ্জের ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের চৌমুখা গ্রামে দুর্বৃত্তদের আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেলো সাবেক ইউপি সদস্য আকবর হোসেন বতুর মেম্বরের মুদি দোকান।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২ ঘটিকার সময় চৌমুখা মিজি বাড়ির মসজিদের সামনে এঘটনা ঘটে।
পার্শ্ববর্তী ইকবাল পাটওয়ারী স্ত্রী শাহানাজ বেগম বলেন, তখন প্রায় আড়াইটা বাজে, সবাই ঘুমে, হটাৎ বতু কাকায় চিৎকার দিয়ে বলতেছে তোরা কইরে, আমার দোকানে আগুন লাগছে, আমি আর আমার ছেলেরা দৌড়ে এসে দেখি দোকানে আগুন জ্বলছে। পরে সবাই মিলে দ্রুত বালু আর পানি দিয়ে আগুন নিবাই।
প্রতিবেশি মুদি দোকানদার নূর মোহাম্মদ বলেন, হটাৎ চিৎকার শুনা যাচ্ছে বাঁচাও, তখন আমি ঘুমের চাপে দোকানের দরজা খোজে পাচ্ছি না। বের হয়ে দেখি বাড়ি থেকেও লোক আসছে, সবাই মিলে বালি ও পানি দিয়ে আগুন নিবাইছি।
বতু মেম্বর স্ত্রী শাহীনুর বেগম বলেন, আমার স্বামী দোকানে ঘুমায়, রাত প্রায় ২টার দিকে দোকান থেকে দৌড়ে ঘরে আসছে, পরনের কাপড় ছিলো, আমরা সবাই অবাক হয়ে গেছে তা দেখে, উনি ভয়ে কথা বলতে পারেনা। দোকানে আগুন এটাই বলে, পরে আমরা দৌড়ে আসি দেখি দোকানে আগুন জ্বলছে। উনি আরো বলেন, বাড়ির জায়গা নিয়ে একটু সমস্যা, এটাকে সূত্রধরে উনাকেসহ আহুন তিঢে পুগিড়ে দিতে চাইছে।
আকবর হোসেন বতু বলেন, আমি প্রতিদিনই রাত তিনটার দিকে উঠে তাহাজ্জত নামাজ পড়ি, আজকে একটু আগেই ঘুম ভাঙ্গে, তবে ঘুম থেকে উঠিনাই, বাহির থেকে আগুনের শব্দ শোনা যাচ্ছে, আমি দোকানের পিছন দিয়ে বের হতে যাই, আমার গায়ে থাকা লুঙ্গিতে আগুন লেগে যায়, আমি লুঙ্গি আর জামা খুলে দৌড়ে জীবন রক্ষা পাই। আমার ছেলে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে দেখে যায়।
এসআই মো. আলী বলেন, খবর পেয়ে তখনি ঘটনাস্থলে গিয়েছি, এর মধ্যে উনারা আগুন নিবিয়ে ফেলেছে, লিখিত অভিযোগ দিতে বলেছি, অভিযোগ ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা