কারখানায় হামলা ভাঙচুর, দুই শ্রমিক আহত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৫ | ৭:০২
Link Copied Successfully!

গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক আহতের ঘটনায় সড়কে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় ভাঙচুর চালায় তারা। এতে দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার কামরাঙ্গারচলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়; ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকরা জানান, উপজেলার তেলিচালা, কামরাঙ্গারচালা, মৌচাকসহ বিভিন্ন এলাকার শ্রমিকরা বিভিন্ন সময় ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাইকারীদের গ্রেফতার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

ওই সময় শ্রমিকরা ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে বলেন; কিন্তু শ্রমিকরা তাতে অংশ না নিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বহিরাগত শ্রমিকরা চলে যান।

ওই ঘটনার জেরে বুধবার সকাল সাড়ে ৯টায় ল্যাভেন্ডার কারখানায় হামলা চালায়। তারা কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ভেতরে থাকা গার্মেন্টস ভবনের গ্যাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র ও যানবাহনে ভাঙচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী, থানা ও শিল্প পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই কারখানার সুপারভাইজার মোহাম্মদ কামাল বলেন, মঙ্গলবার বহিরাগত শ্রমিকদের কাউন্টার অ্যাটাক করা হয়। তা নিয়ে আজকে এটিএস কারখানাসহ অন্য বহিরাগত শ্রমিকরা আমাদের কারখানায় হামলা চালিয়েছে। তাদের প্রতিহত করা হলে আমাদের ওপরও হামলা চালানো হয়। পরে তারা গেট ভেঙে ভেতরে ঢুকে। কারখানায় ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

বিজ্ঞাপন

কারখানার এইচআর অ্যাডমিন মো. আখতারুজ্জামান জানান, বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। প্রাথমিকভাবে ধারণা করছি তিন কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার পর কারখানা ছুটি দেওয়া হয়েছে। পরবর্তীতে খোলার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ, গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে আরও নানান কারণ থাকতে পারে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২