যশোরে দুদকের মামলায় শাহীন চাকলাদারের চার বছর কারাদণ্ড

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২২, ২০২৫ | ৫:৫৫
Link Copied Successfully!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ৩৮ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে যশোর বিশেষ জজ আদালতের বিচারক কে এম নুরুল ইসলাম এই রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও দুদক সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ মার্চ দুদকের তৎকালীন উপপরিচালক মঞ্জুর মোর্শেদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহীন চাকলাদারের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, শাহীন চাকলাদার ৩৮ লাখ টাকার সম্পদ গোপন করেছেন। দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে, তাঁর ট্যাক্স ফাইলে দেখানো সম্পদের পরিমাণ ও দাখিল করা বিবরণীর মধ্যে অসামঞ্জস্য রয়েছে।

শাহীন চাকলাদার তাঁর সম্পদ বিবরণীতে উল্লেখ করেছিলেন, তাঁর মোট সম্পদ ১ কোটি ৯৬ লাখ ২১ হাজার ৪০০ টাকা, যার মধ্যে ১ কোটি ১ লাখ ৯১ হাজার ৫১৫ টাকা দেনা। কিন্তু দুদকের তদন্তে উঠে আসে, তাঁর প্রকৃত সম্পদের পরিমাণ ৫৬ লাখ ২৬ হাজার ২০০ টাকা। এর বাইরে ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ গোপন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

বিজ্ঞাপন

২০০৯ সালের ৫ জানুয়ারি তদন্ত শেষে দুদক আদালতে অভিযোগপত্র জমা দেয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান শাহীন চাকলাদার। আজ আদালতের রায় ঘোষণার সময় শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ বিষয়ে জানতে দুদকের বিশেষ পিপি সিরাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে কোনো সাড়া পাওয়া যায়নি। দুদকের উপপরিচালক আল আমিন বলেন, ‘পিপি সাহেব আমাকে জানিয়েছেন, ২০০৮ সালের একটি মামলায় আদালত শাহীন চাকলাদারকে চার বছর কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না।

এদিকে গত বছরের ১৬ অক্টোবর দুদকের আবেদনের পরিপেক্ষিতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহীন চাকলাদারসহ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান (মালা), দুই মেয়ে সামিয়া জাহান (অন্তরা), মাঈসা জাহান (অহনা) ও ছেলে জাবীর চাকলাদার।

বিজ্ঞাপন

দুদক যশোর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ২০০৮ সালে শাহীন চাকলাদারের সম্পদের পরিমাণ ছিল কম। ১৬ বছরে শত শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তিনি। গত বছরের অক্টোবরে একই অভিযোগে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা হয়। দুটি মামলার অভিযোগ একই—জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন। শুধু সময়টা ভিন্ন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২