হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২৪ | ৪:০২
Link Copied Successfully!
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রদিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে আন্তর্জাতিক দুনীতি দমন ও প্রতিরোধ দিবস করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার ই-সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনাসভার পূর্বে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি  প্রিন্স শাকিল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারি পল্লী উন্নয়ণ কর্মকর্র্তা আবদুল গণির পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌ. মাহবুব আফসার, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, বিএডিসি কর্মকর্তা মামুনুর রশিদ, একাডেমিক সুপার ভাইজার সুনির্মল দেউরী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, দুর্নীতি দমন কমিটির সদস্য অধ্যক্ষ মনিরুল হক পাটওয়ারী আবদুল্লাহিস সাফি, কামরুল হাসান, শিরিন আকতার। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্নীতির বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে