কচুয়ায় স’মিল মিস্ত্রী আলমগীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মোঃ নাছির উদ্দিন
আপডেটঃ নভেম্বর ১৩, ২০২৪ | ৯:০৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার করইশ গ্রামের স’মিল মিস্ত্রী আলমগীর হোসেন হত্যাকান্ডের মূল আসামী জামাল হোসেন সুন্দর আলী (৬৫) কে গ্রেফতার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল ইসলামের সমন্বয়ে কচুয়া থানার চৌকস পুলিশ দল কুমিল্লা জেলার চান্দিনা থানায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গত ৬ আগস্ট বাড়ির সীমানা দেওয়াকে কেন্দ্র করে কচুয়া পৌরসভার করইশ গ্রামে স’মিল মিস্ত্রী আলমগীর হোসেনকে দেশীয় অস্ত্র দিয়ে জামাল হোসেন উরফে সুন্দর আলীর নেতৃত্বে ৮/১০ জন মিলে অর্তকিত হামলা চালিয়ে তাকে হত্যা করে। ২৩ শে আগস্ট আলমগীরের স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে কচুয়া থানায় জামাল হোসেন উরফে সুন্দর আলীকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮।

বিজ্ঞাপন

তদন্তকারী কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম জানান,আলমগীর হোসেনের হত্যাকান্ডের পর থেকে প্রধান আসামী জামাল হোসেন উরফে সুন্দর আলী গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে চলে যান। সে একাধিক বার নিজের অবস্থান পরিবর্তন করাসহ ছদ্মবেশে বিভিন্ন স্থানে আত্মগোপনে লুকিয়ে ছিলো। তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে আসামীর সঠিক অবস্থান নিশ্চিত হওয়ার পর চান্দিনা উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আবদুল হালিম জানান,কচুয়ার আলোচিত আলমগীর হত্যা মামলার মূল আসামী জামাল হোসেন সুন্দর আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজহারভুক্ত বাকী আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন