আনিসুল হক-তৌফিকা করিমের সম্পদ বাজেয়াপ্ত করতে দুদকে আবেদন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৬, ২০২৪ | ১:৪৯
Link Copied Successfully!
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের দুর্নীতির অনুসন্ধান ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে। দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন করা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ এ আবেদন করেন।

আবেদনে আনিসুল হকের বিষয়ে বলা হয়েছে, আনিসুল হক ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি, অর্জন করে যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে।

তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানান্তে দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্তয়ান্তে চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানের আবেদন করছি।

বিজ্ঞাপন

তৌফিকা করিমের বিষয়ে বলা হয়েছে, তৌফিকা করিম চৌধুরী, (সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বান্ধবী এবং সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান) ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করে যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে।

তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানান্তে দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের করে তদন্তয়ান্তে চার্জশিট দাখিল করে ন্যায় বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি প্রদানে আবেদন করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ