চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় দশ জেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৪ | ৫:৩০
Link Copied Successfully!

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় অবাধে ইলিশ ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, মাছ ধরার ১টি নৌকা ও বেশ কিছু ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

 

সোমবার (২৮ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সদর ও হাইমচর এলাকার এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। আটককৃত জেলেদের মৎস্য সংরক্ষণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

 

কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার ফজলুল হক জানান, চাঁদপুরে পদ্মা মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা টহল জোরদার করেছে। এর পরও কিছু অসাধু জেলে আইনের চোখকে ফাঁকি দিয়ে নিষেধাজ্ঞা অমান্য কর নদীতে নামছে। যাদেরকে নদীতে জাল ও নৌকা নিয়ে নদীতে পাওয়া যাচ্ছে, তাদেরকেই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

 

বিজ্ঞাপন

এদিকে প্রতিদিন ২৪ ঘণ্টা মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ বাহিনী, নৌ পুলিশ প্রশাসন ও মৎস্য বিভাগ পালাক্রমে নদীতে টহল দিচ্ছে। তারপরও জেলেরা থেমে নেই। আইনের চোখকে ফাঁকি দিয়ে জেলেরা মাছ শিকারে নদীতে নামছে।

 

উল্লেখ্য, প্রজনন মৌসুম শুরু হওয়ায় গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন চাঁদপুরের পদ্মা ও মেঘনাসহ দেশের ৬টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা