জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬ | ৯:২১
Link Copied Successfully!

জাতীয় পর্যায়ে প্রাথমিকে ‘গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচনে তৃতীয় স্থান অর্জন করেছেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা।

মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পর্যায়ের ফলাফল ঘোষণার এই সাফল্যে চাঁদপুরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ সৃষ্টি হয়েছে।

হোসনে আরা শহেরর আব্দুল করিম পাটওয়ারী সড়কের বাসিন্দা। তাঁর স্বামী নেয়ামত হোসেন পেশায় সাংবাদিক। এর আগে তিনি সদরের ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

বিজ্ঞাপন

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, পাঠদানে দক্ষতা,ু শিক্ষার্থীবান্ধব কার্যক্রম এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে চাঁদপুর সদর উপজেলা, পরে জেলা ও চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতীয় পর্যায়ে নির্বাচনে হোসনে আরা তৃতীয় স্থান অর্জন করেন। জাতীয় পর্যায়ে দেশের ৮ বিভাগ হতে মোট ২৪জন শিক্ষকদের প্রতিযোগিতার মধ্য থেকে নির্ধারিত মানদণ্ডে যাচাই-বাছাই ও মূল্যায়নের পর তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়।

হোসনে আরার এই অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি চাঁদপুরের শিক্ষা অঙ্গনের জন্যও গৌরবের। শিক্ষকতার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে তিনি ভূমিকা রেখে আসছেন।

বিজ্ঞাপন

তাঁর জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জনের খবরে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, একজন শিক্ষকের এই ধরনের জাতীয় স্বীকৃতি অন্য শিক্ষকদের নিষ্ঠা ও উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।

হোসনে আরার এই সাফল্য চাঁদপুরের শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তাঁর এই অর্জনে গর্বিত স্থানীয় শিক্ষা-সংশ্লিষ্টরা।

তাঁর এই সাফল্যের জন্য তিনি স্থানীয় এমপি, মন্ত্রী, শিক্ষক, অভিভাবক, শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি ও পিটিএ সহ সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা