কচুয়া উপজেলার কৃতি সন্তান ও পদস্থ কর্মকর্তাদের সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২৪ | ৪:১৮
Link Copied Successfully!

ঢাকাস্থ ‘কচুয়া ফাউন্ডেশনের’ উদ্যোগে কচুয়া উপজেলার কৃতি সন্তান ও পদস্থ কর্মকর্তাগণের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার শহিদুল ইসলাম, কচুয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সরকারি কর্ম কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম, সাবেক অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর কোয়ালিটি এসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ্ মোহাম্মদ এমরান, সোনারগাঁ জাদুঘরের সাবেক পরিচালক ও সমাজ সেবক ড. বিশ্বনাথ সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সাদেকুর রহমান মোল্লা, এনএসআই-এর অতিরিক্ত উপ-পরিচালক মফিজুল ইসলাম, কচুয়া সমিতি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রকৌশলী দেওয়ান মনিরুজ্জামান মানিক, বিআরবি ক্যাবলসের পরিচালক (মার্কেটিং) রফিকুল ইসলাম রনি-সহ কচুয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বক্তাগণ কচুয়া উপজেলার সাধারণ মানুষের কল্যাণের জন্য দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা সকল মত ও পথের মানুষকে ভেদাভেদ ভুলে কচুয়া ফাউন্ডেশনকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সংবর্ধনা সভাটি পরিচালনা করেন অ্যাড. মোঃ মাঈনদ্দিন মাইনু ও মিজানুর রহমান মিয়াজী।

অনুষ্ঠানে নবনিযুক্ত সরকারি কর্ম-কমিশনের সদস্য ডা. আমিনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি পাওয়া মেজর জেনারেল আব্দুল্লাহ আল মামুন, সদ্য পদোন্নতি পাওয়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি কাজী ফজলুল করিম ও ইসলামি ফাউন্ডেশনের সচিব ইসমাইল হোসেনকে ‘কচুয়া ফাউন্ডেশনের’ পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু