
চাঁদপুর কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
Link Copied Successfully!


চাঁদপুর কারাগারে কামরুজ্জামান (৩০) নামের মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কামরুজ্জামান জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের শাখারী গ্রামের বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জেল সুপার মুনির হোসেন জানান, রাতে শ্বাসকষ্টে ভুগছিলেন কামরুজ্জামান। পরে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তিনি দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। আরও একটি মাদক মামলা চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হবে।










