POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর কারাগারের সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪ | সময়: ৫:৫৫ অপরাহ্ণ

চাঁদপুর কারাগারে কামরুজ্জামান (৩০) নামের মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কামরুজ্জামান জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের শাখারী গ্রামের বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেল সুপার মুনির হোসেন জানান, রাতে শ্বাসকষ্টে ভুগছিলেন কামরুজ্জামান।  পরে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তিনি দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। আরও একটি মাদক মামলা চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন