বিএনপি ভালো মানুষদের জন্য একটি রাজনৈতিক দল: লায়ন মো. হারুনুর রশিদ

আমান উল্লাহ খান ফারাবী
আপডেটঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪ | ১১:১২
Link Copied Successfully!

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন মোঃ হারুনুর রশিদ।

ত্রাণ বিতরণে তিনি বলেন, বিএনপি ভালো মানুষদের জন্য, সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠিত করেছেন প্রকৃত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে, একে অপরের প্রতি সোহাদ্যপূর্ণ আচরণ করতে, একজনের বিপদে অন্যজন এগিয়ে আসতে, এই দলের কোন কর্মী-নেতা বা সমর্থক যেন অন্যের প্রতি কোন উশৃঙ্খলতা না দেখায় তার জন্যে, মোটকথা এই দলটিই প্রতিষ্ঠিত হয়েছে শুধু ভালো মানুষদের জন্য।

এ সময় তিনি আরো বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এখন বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বিতরণ করছি। এখন দলের মধ্যে কোন উশৃঙ্খলতা বা হানা হানির সময় না, আপনারা প্রত্যেকে দলের নির্দেশনা মোতাবেক চলবেন। কারণ এ দলটি ভালো মানুদের জন্য। এ সময় তিনি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

এ সময় ইউনিয়নের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নাজির পাটোয়ারীর সভাপতিত্বে, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈন আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাসির পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান কারী সহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সেলিম রাড়ী, বিএনপি নেতা কৃষ্ণ কমল, এম আতিকুর রহমান আতিউর, উপজেলা বিএনপি নেতা আলমগীর পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের নেতা আলী মিদ্দা, শাহ আলম, ১ নং বালিথুবা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাগর মজুমদার মেম্বার, মনির মাস্টার, উপজেলা ছাত্রদলের নেতা মনির আহমেদ, আজিজুর রহমান লিটন, লুৎফুর রহমান মিদ্দা, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা মুকসুদ মুন্সী, ছাত্রদলের নেতা মাকসুদ, মহসিন, জুয়েল সহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ