ফরিদগঞ্জে পৌর মেয়রের পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের কর্মসূচি 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৭, ২০২৪ | ৪:৫৫
Link Copied Successfully!
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ।
শনিবার ১৭ আগস্ট পৌর মেয়রের পদত্যাগের দাবিতে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার চত্বরে  চলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। অবস্থান কর্মসূচিতে ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন শাকিল মুশফিক, ইমাম হোসেন, মো. আতিক হোসেন, জিহাদুল ইসলাম। এসময় তারা বলেন, পৌরসভাটি খ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নিত হলেও সেবার মান বাড়ে নি। বরং দূর্নীতি বেড়েছে। এই ফ্যাসিবাদ মেয়র পৌরসভাকে অনিয়মের তীর্থস্থান হিসেবে গড়ে তুলে নিজে ও তার মেয়ে মিলে তৈরি করেছেন কালো টাকার পাহাড়। বৈষম্য মূলক আচরণের মাধ্যমে অটোরিকশা চালক থেকে শুরু করে এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যাদের সাথে অন্যায়  আচরণ করেনি। তাই আমরা এই ফ্যাসিবাদ মেয়রের পদত্যাগ দাবি করছি। একই সাথে তার দোসর অর্থ কেলেঙ্কারির মূল হোতা পৌরসভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিনেরও পদত্যাগ দাবি করেন তারা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের গণহত্যাকারী খুনিদের দ্রুত বিচার ও ফরিদগঞ্জের সকল দপ্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এদিকে একই সময়ে ছাত্র সমাজের ব্যানারে আরেকটি দল পৌরসভার সামনে অটোবাইক দিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। তারাও পৌর মেয়রের পদত্যাগ দাবি করেন।
নির্বাচিত হওয়ার পর থেকেই ফরিদগঞ্জ বাজারের অটোচালকদের কাছ থেকে লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়, শুধুমাত্র দলীয় নেতা কর্মীদের মাস্টাররুলে পৌরসভায় চাকরির প্রধান, বিভিন্ন প্রকল্প থেকে কমিশন বাণিজ্য, দুর্নীতি করে নিজের মেয়েকে দিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ করা, সালিশি বাণিজ্য, দলীয় ক্যাডার দিয়ে চাঁদাবাজি, কালো টাকায় বিভিন্ন স্থানে একাধিক বহুতল বাড়ি নির্মাণ। জোর জবরদস্তি করে ইচ্ছেমতো মনগড়া ভাবে বিভিন্ন স্থানে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রাখা সহ নানা অভিযোগ রয়েছে এই পৌর মেয়রের বিরুদ্ধে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ