বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পরিবারেরর পাশে দাঁড়ালো ফরিদগঞ্জ বিএনপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১২, ২০২৪ | ৫:১৮
Link Copied Successfully!
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এম.এ. হান্নান। সুখে দুঃখে সবসময় তাদের পরিবারের পাশে থাকার আহ্বান করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা.আবুল কালাম আযাদ।
১১ আগস্ট রবিবার দুপুরে নিহত ৩ শহীদের বাড়িতে গিয়ে তাদের কবর জিয়ারত করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় তারা শহীদ পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং খোঁজ খবর নেন। এম.এ. হান্নানের নিজস্ব তহবিল থেকে প্রতি পরিবারকে ৫০ হাজার করে টাকা প্রদান করেন।
এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফরিদগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে দেন। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্রিয় ক্ষমতায় গেলে এই পরিবারগুলোকে রাষ্ট্র এবং বিএনপির পক্ষ থেকে সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে প্রতিশ্রুতি দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুলাল।
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ফরিদগঞ্জ উপজেলার যে ৩ জন পুলিশের গুলিতে শহীদ হয় তারা হলেন, ফরিদগঞ্জ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন কমিটির সদস্য আব্দুল কাদির মানিক (৪১), পিতা নুর মোহাম্মদ। গ্রামের বাড়ি মানিকরাজ।
৫ আগস্ট আজিমপুরে তিনি নিহত হন। একই তারিখে উত্তরার জসিম উদ্দিন রোডে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের খোরশেদ আলমের ছেলে আমির হোসেন (৩২)। একই তারিখ সন্ধ্যায় ফরিদগঞ্জ থানায় প্রবেশের চেষ্টা করার সময় পুলিশের গুলিতে নিহত হয় মো. সাদ্দাম হোসেন (১৭)। তার মূল বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় হলেও সে নানার বাড়ি ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নে থাকতো।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ মো.ইউনুছ, মো. ফারুক, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো.আক্তার হোসাইন, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, উপজেলা মহিলা দলের সভাপতি রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক আমেনা বেগম, উপজেলা যুবদলের সহ-সভাপতি নাজমুল কবির খাঁন, ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহীম প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ