জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এইচ এম হোসেন মিয়ার ইন্তেকাল 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৮, ২০২৪ | ৫:১৯
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এইচ এম হোসেন মিয়া ইন্তেকাল করেছেন।( ইন্নানিল্লাহি ইয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
রোববার সকালে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
সকালে জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উবি মাঠে জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারন করেন ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবদুল হক, কাঁকৈরতলা
জনতা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী, প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কাজী ফয়েজ আহমদ, মুফতি ফজলুল কাদের বাগদাদী, মাও হেদায়েত উল্যাহ আল কাদেরি।
এসময় শত শত ছাত্র জনতা ও শিক্ষক জানাজার নামাজে অংশ গ্রহন করেন।
হোসেন মিয়া জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী এরশাদ মিয়ার ছোট ছেলে। তিনি প্রথমে সহকারি প্রধান শিক্ষক হিসাবে যোগ দেন। পরে ভার প্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে হয়ে অবসরে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এলাকাবাসী।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা