পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ অক্টোবর ১, ২০২৬ | ১২:০৩
Link Copied Successfully!

চাঁদপুরে পুলিশ পরিচয়ে এক চালককে ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে সাইফুল ইসলাম নামে এক চালককে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাঁকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, সেখানে নিয়ে সাইফুলকে মারধর করা হয়। পরে জোরপূর্বক এক নারীর সঙ্গে তাঁর ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়।

একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তাঁর সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নেওয়া হয়।

বিজ্ঞাপন

আটক অবস্থায় কৌশলে এক স্বজনকে ফোন করে বিষয়টি জানান সাইফুল। পরে স্বজনের কাছ থেকে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় চার নারীকে আটক করা হয়। তবে ডিবির অভিযানের সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।

তিনি আরো বলেন, আটক চার নারীকে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং এ ধরনের ঘটনা তারা আগে ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার