হাজীগঞ্জে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৭, ২০২৪ | ৫:৪৮
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজারে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে তিন ঘন্টা  যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় যাত্রীরা ভোগান্তির শিকার হয়।

 

বুধবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারে সড়কে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা। ওই সময় কোটা আন্দোলন কারী শিক্ষার্থীদের ছাত্রলীগ মাইকিং করে সড়কে থেকে সরে যাওয়ার নির্দেশ  দেন। পরে তাদেরকে ধাওয়া করলে পালটা ধাওয়া শুরু হয়।

বিজ্ঞাপন

 

এর আগে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বাজারের বালুর মাঠে অবস্থান নেয়। ওই পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

 

বিজ্ঞাপন

কিছু সময় পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। প্রায় তিন ঘন্টা  সময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

এ সময় দু পক্ষের মধ্যে দফা দফায় সংঘর্ষ ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দফায় দফায় ধাওয়া পালটা ধাওয়ায় দু’পক্ষের অন্তত ৫ জন আহত হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব