
হাজীগঞ্জে নিখোঁজের একদিন পর ডোবায় মিললো নারীর মরদেহ
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির পাশ্বের ডোবায় মিললো কইতরের নেছা(৮৫) নামের এক বৃদ্ধার মরদেহ।
বৃহস্পতিবার (১১-জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের পালিশারা কাজি বাড়ির পাশ্বের ডোবা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কইতরের নেছা ওই বাড়ির কালা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার নিখোঁজ হয় কইতরের নেছা। এর পর থেকে অনেক খোঁজিখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি৷ দুপুরে বাড়ির পাশ্বের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলো।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ।

তিনি জানান, দুপুরে ডোবায় স্থানীয়রা একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মারদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।









