হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের ক্রেষ্ট গ্রহণ করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ জুলাই ৬, ২০২৪ | ৭:০২
Link Copied Successfully!
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পুরস্কার ও ক্রেষ্ট গ্রহণ করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।
বৃহস্পতিবার (৪ জুলাই ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও শেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পুরস্কার গ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার প্রান কৃষ্ণ দেবনাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
এছাড়াও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) এর সম্মাননা স্মারক ও কৃতিত্বের সনদ পেয়েছেন অত্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার ও শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরষ্কার গ্রহণ করে দ্বাদশ শ্রেণি (বিজ্ঞান) শিক্ষার্থী ফারিয়া আক্তার লাবণ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেলচোঁ করিমাবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান আশ্রাফী,উপজেলার শেষ্ঠ প্রধান শিক্ষক আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।
মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রধানদের সাথে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য,জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সালের উপলক্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ফলাফল,শিক্ষকদের যোগ্যতা,অবকাঠামোগত সুবিধা,প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা,আইসিটি দক্ষতা,পঠন-পাঠনে নিয়মানুবর্তিতা প্রভৃতি বিবেচনায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও এ কলেজের অধ্যক্ষকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়।
এর আগে ২০২২ সালে মো.মাসুদ আহম্মদ কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার ফলাফল,সহ-শিক্ষা কার্যক্রম,ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা