দালালের ফাঁদে যুবকরা নিঃস্ব

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৪ | ১:২১
Link Copied Successfully!

দালাল চক্রের ফাঁদে পড়ে শেরপুর সদর উপজেলার কুঠরাকান্দা গ্রামের ৩২ যুবক মালয়েশিয়ায় মানবেতর জীবনযাপন করার অভিযোগ উঠেছে। এরই মধ্যে পাচারের স্বীকার চার যুবক নিজ পরিবারের সহায়তায় দেশে ফিরে এসেছেন। তারা হলেন-কুঠারাকান্দা গ্রামের সাজিবুর রহমান ও সুজন মিয়া, জঙ্গলদী গ্রামের হাসু এবং সাপমারি গ্রামের তৌহিদুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী সাজিবুর রহমান ২৮ মার্চ শেরপুর মানবপাচার ট্রাইব্যুনাল আদালতে পাচারকারী চক্রের মূলহোতা আলামিনসহ তার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে আলামিনের সহযোগীরা শুক্রবার রাতে ভুক্তভোগী ওই যুবকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে। ঘটনার পর থেকে মামলার বাদী সাজিবুর শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

২০২৩ সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে তাদের মালয়েশিয়া পাঠায় অভিযুক্ত আল-আমিন। মালয়েশিয়া যাওয়ার পর ভুক্তভোগীরা জানতে পারেন তাদের বিল্ডিং নির্মাণ শ্রমিক হিসাবে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে এবং সেখানে তাদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের বিক্রি করে দেওয়া হয়েছে। পরে সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে দু-মাস কাজ করার পর তাদের কাজও বন্ধ হয়ে যায়। পরে অভিযুক্ত আল-আমিন তাদের জানান, মালয়েশিয়ায় বর্তমানে কাজ নেই। তাদের কিছু দিন বসে থাকতে হবে। থাকা-খাওয়া বাবদ তাদের কাছে আরও এক লাখ টাকা দাবি করে। এ ঘটনায় যারাই প্রতিবাদ করে তাদের ওপর নির্যাতন চালায় আল-আমিন ও তার চক্রের সদস্যরা।

ভুক্তভোগী সাজিবুর অভিযোগে জানায়, মালয়েশিয়ায় একটি ছোট কক্ষে বন্দিদশায় অনাহারে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। তার সঙ্গে সেখানে পাচার হওয়া ৩২ যুবক ছিল। অনুসন্ধানে জানা গেছে, ব্রেক্স ইনফিনিটি এসডিএন বিএইচডি নামে কোম্পানিটি মূলত একটি রিক্রুটিং এজেন্সি। যার পরিচালক বাপ্পি চৌধুরী। যিনি বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করেন। তিনি জানান, অভিযুক্ত আল-আমিন এই এসেন্সির কেউ না।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত আল-আমিনের সঙ্গে মোবাইল ফোনে মালয়েশিয়া যোগাযোগ করলে তিনি ভুক্তভোগীদের মালয়েশিয়া আনার কথা স্বীকার করলেও তাদের ফ্যাক্টরিতে চাকরি দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ৩২ জনকে নির্মাণ শ্রমিক হিসাবে আনা হয়েছে, তবে প্রত্যেকের কাজ থেকে সাড়ে ৪ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা নেওয়ার কথা অস্বীকার করেন এবং তিনি স্বীকার করেন বর্তমানে কোনো কাজ না থাকায় তাদের কাজ দিতে পারছেন না। এজন্য তাদের একসঙ্গে রাখা হয়েছে এবং খাবারের ব্যবস্থাও করা হয়েছে। নির্যাতনের অভিযোগ অসত্য বলে দাবি করেন। শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, মানবপাচারের বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি এবং মামলার বাদীর ওপর হামলার ঘটনায় হাসপাতালে খোঁজখবর নিয়েছি। আমাদের তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর