মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৬ | ৯:২৭
Link Copied Successfully!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা নিয়ে যাওয়ার জন্য স্বজনদের ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে। স্বজনদের অভিযোগ, এই চরম সংকটের মুহূর্তেও সংসদ সদস্যের পরিবারের পক্ষ থেকে কেউ তাদের সাথে কোনো যোগাযোগ বা খোঁজখবর নেননি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরিয়মকে হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স ভাড়ার ১৭ হাজার টাকা তাৎক্ষণিকভাবে স্বজনদের কাছে ছিল না। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় পরিচিতদের কাছ থেকে টাকা ধার করে এই ভাড়ার ব্যবস্থা করতে হয়েছে। একই সাথে কঠিন এই পরিস্থিতির মধ্যে সংসদ সদস্য বা তাঁর পরিবারের কোনো সদস্য তাদের পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় সংসদ সদস্যের নামে বরাদ্দকৃত ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষের সিলিং ফ্যানের সাথে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পুলিশ।

খবর পেয়ে পুলিশ রোববার বিকেলে ওই ফ্ল্যাটে যায় এবং রাতে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ঈদগাহের পাশে মসজিদ ও মক্তব নির্মাণ নিয়ে জটিলতা: সম্পত্তি নিয়ে এলাকাবাসীর মিশ্র প্রতিক্রিয়া দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল চাঁদপুরে চক্ষু রোগের বিশেষজ্ঞদের নিয়ে বৈজ্ঞানিক সেমিনার শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো বাকিলায় শিক্ষার্থীদের মাঝে মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের বই বিতরণ চাঁদপুরে মেঘনা তীরের জল বিলাসসহ দুই হোটেল কার্যক্রম বন্ধের নির্দেশ শিশুকে যৌন নিপীড়নের দায়ে শাহরাস্তিতে মাদ্রাসা শিক্ষক আটক ইয়েমেনের বন্দরশহরে সৌদির হামলায় প্রাণ গেল ৬ জনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া বাসে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়তে পারে হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন, সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গণপিটুনিতে নিহত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও চিত্রনায়ক শান্তর লাশ কবর থেকে তোলা হবে ১৪ বছর ধরে সৌদি কারাগারে চাঁদপুরের শহিদুল্লাহ, মুক্তির অপেক্ষায় পরিবার দক্ষ ‘রেমিট্যান্স যোদ্ধা’ গড়তে নিরাপদ অভিবাসনের পাঠ-সনদ নিয়ে পাড়ি বিদেশে হাজীগঞ্জ বাজারে সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি অপসারণের দাবিতে স্মারকলিপি মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে ৩৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ৮ জন ৭ মামলায় জামিন পাওয়ার পর পল্টনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান মতলবে বনিক সমিতির নির্বাচনে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র উত্তোলন হাজীগঞ্জে সড়কের উপর ৪২ টি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে পাথর ঢালাইয়ের কাজ, স্থানান্তরের অর্থ নিয়ে দোটানায় পল্লী বিদ্যুৎ ও সড়ক বিভাগ