রোজার বাজার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১১, ২০২৪ | ৬:০৭
Link Copied Successfully!

নাটোরের সিংড়ায় রোজার বাজার করতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বামিহাল দুর্গাপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হুসনেয়ারা বেগমের ছেলে অটোভ্যানচালক মো. হাবীব (১৫) গুরুতর আহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিংড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা, সহকারী পুলিশ সুপার সিংড়া সার্কেল আকতারুজ্জামান, ওসি আবুল কালাম, সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার বনকুড়াইল ভবানীপাড়ার বাসিন্দা হুসনেয়ারা বেগম তার ছেলের অটোভ্যানে রাণীরহাট বাজারে যাচ্ছিলেন। ওই ভ্যানে ওঠেন একই গ্রামের সহোদর ইমরান হোসেন ও রাব্বী হোসেন। অটোভ্যানটি দুর্গাপুর উঁচু ব্রিজ থেকে বাজারে নামার সময় জামতলিগামী একটি ট্রাক তাদের সামনে পড়ে। ভ্যানগাড়ি ব্রেক করতেই সব যাত্রী ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকচালক ঘটনা বুঝে উঠার আগেই পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

নিহত দুই ভাইয়ের পিতা দিনমজুর আব্দুল মমিন বলেন, রমজান উপলক্ষে তার দুই ছেলের রাণীরহাট থেকে বাজার নিয়ে বাড়ি ফেরার কথা ছিল; কিন্তু এখন তাদের লাশ হয়ে বাড়ি ফিরতে হলো।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সিংড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, লাশ দাফন-কাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ২৪ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে।

সূত্র: যুগান্তর

হইআ/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর