
রমজানে ব্যাংকে লেনদেন হবে ৫ ঘণ্টা
Link Copied Successfully!


রমজানে ব্যাংকের লেনদেন সময় ৩০ মিনিট কমছে। রোজার মাসজুড়ে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা। বর্তমানে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত, মোট সাড়ে ৫ ঘণ্টা।
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন সময়সীমা নির্ধারণ করেছে।


সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।








