নামাজে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৯, ২০২৪ | ৪:১৪
Link Copied Successfully!

টাঙ্গাইলের ভূঞাপুরে নামাজ পড়াতে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত শিক্ষক রফিকুল ইসলাম উপজেলা নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের ওয়াজেদের আলীর ছেলে। তিনি উপজেলার নিকরাইল ইউনিয়নের খাশবিয়ারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সে সারপলশিয়া তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

বিজ্ঞাপন

 

পরিবার সূত্রে জানা যায়, ভোরে মাওলানা রফিকুল ইসলাম স্থানীয় তালুকদার বাড়ি জামে মসজিদে ফজর নামাজ পড়াতে বের হন। পরে তাকে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে পাথাইলকান্দি মা ও শিশু জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, প্রতিদিন ভোরে পায়ে হেঁটে তালুকদার বাড়ি মসজিদে নামাজ পড়াতে আসতেন তিনি। বৃহস্পতিবার ভোরে নামাজ পড়াতে আসার পথে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর