আপনাদের সকলের সহযোগিতা নিয়ে পূর্ণোদ্যমে কাজ করবো: মুহম্মদ শফিকুর রহমান

মো: আনিছুর রহমান সুজন
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪ | ৮:৫০
Link Copied Successfully!

টানা দ্বিতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সংর্বধিত হলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান এমপি।

মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ডিগ্রি কলেজ ও ইউনিয়নের
জনগণ এই সংবর্ধনা প্রদান করেন।

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাসের সভাপতিত্বে সংর্বধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মুহম্মদ শফিকুর
রহমান বলেন, টানা দ্বিতীয় বার সংসদ সদস্য হিসেবে উপজেলাবাসী আমাকে নির্বাচিত করে তাদের ভালবাসায় আবদ্ধ করে ফেলেছে। আমি জনগণের সেবাকে এবাদত হিসেবে নিয়ে কাজ করছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার লক্ষ্য একটাই
ফরিদগঞ্জ উপজেলাকে মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমি একদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর করোনা মহামারির কারণে উন্নয়ন ব্যাহত হয়েছে। আপনারা সকলে মিলে আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাকে আবারো নির্বাচিত করেছেন। আমি এইবার আপনাদের সকলের সহযোগিতা নিয়ে পুন্যোদমে কাজ করবো। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলার পূর্ব অঞ্চলকে আধুনিক এলাকা রুপান্তরিত করবো।

বিজ্ঞাপন

গল্লাক আদর্শ ডিগ্রি কলেজকে আমি বঙ্গমাতার নামে প্রতিষ্ঠিত করতে চাই। কারণ এই অঞ্চলে নারী শিক্ষার প্রসারে কলেজটি অবদান রাখছে।

তিনি আরো বলেন, আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে দেশকে পৃথিবীর মধ্যে আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। সেজন্য আমাদের শিক্ষার্থীদের আগামীর শেখ হাসিনা হিসেবে নিজেদের তৈরি করতে হবে। তাদেরকে সৎ, আদর্শবান, কর্মঠ এবং দেশপ্রেমিক হতে হবে। এদেশকে জাতির পিতার সোনার বাংলা হিসেবে গড়তে সকলের অবদান রাখতে হবে।

আওয়ামীলীগ নেতা আ: সাত্তার পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ- কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া, শিল্পপতি মো. ফয়েজ আহম্মেদ মোল্লা, গুপ্টি পূর্ব ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, উপজেলা আ’লীগের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী মজুমদার, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ খোরশেদ আলম চৌধুরী, গল্লাক কলেজ ছাত্রলীগের সভাপতি নুরে আলম লিমন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা বেনজির আহাম্মেদ সুমন,উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শেখ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শরীফ হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা শরাফত উল্লাহ, গুপ্টি পূর্ব ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মিজান ভদ্র, আ’লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, আনোয়ার হোসেন খোকন আখন্দ, এস.এম টেলু পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন পাটওয়ারী, সদস্য আনোয়ার হোসেন বিপ্লব, রাশেদ পাটওয়ারী প্রমূখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ