আজ বিক্ষোভ মিছিল করবে বিএনপিপন্থী আইনজীবীরা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১৪, ২০২৪ | ১২:৪৪
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে ওই নির্বাচন বাতিলের দাবিতে আজ রোববার (১৪ জানুয়ারি) সারাদেশে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপিপন্থী ও সমমনা দলের আইনজীবীরা।

বিএনপিসহ বেশ কয়েকটি দলের বর্জনের মধ্য দিয়ে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন। নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২২টিতে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টিতে এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পায়। অন্যান্য দল পায় তিনটি আসন।

সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে আন্দোলন করছিল বিএনপি ও সরকারবিরোধী আইনজীবীরা। গত বুধবারও (১০ জানুয়ারি) একই দাবিতে সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ করেন তারা।

বিজ্ঞাপন

ওইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে ইউনাইটেড ল’ইয়ার্স ফন্টের ব্যানারে আয়োজিত সমাবেশে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই সংসদ রাজনৈতিক বিবেচনায় অবৈধ সংসদ।

তিনি বলেন, ১৯৭৩ সালে সংসদে বিরোধী দল ছিল না। এবারও বিরোধী দল নেই। এটা দ্বিতীয় বাকশাল। এই ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করতে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন করব।

 

বিজ্ঞাপন

সমাবেশে কয়েকশ’ আইনজীবী অংশ নিয়ে সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার শপথ নেন। তারা নির্বাচন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও শপথ নেন।

সূত্র: Dhaka Mail

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ