কবে স্বস্তি ফিরবে আলু-পেঁয়াজের বাজারে

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১২, ২০২৪ | ৩:৩৭
Link Copied Successfully!

ভরা মৌসুমেও স্বস্তি ফিরছে না আলু ও পেঁয়াজের বাজারে। বাজারে প্রচুর সরবরাহ থাকার পরেও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। কিছুটা দাম কমলেও তা এখনও রয়েছে অস্বস্তির পর্যায়ে। অন্যান্য বছরগুলোতে এই সময় আলুর যে দাম থাকে তার প্রায় দ্বিগুন দামে বিক্রি হচ্ছে আলু।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহ থেকে কিছুটা দাম কমলেও স্বস্তি ফেরেনি আলুর দামে। আলু প্রতি কেজি ৫৫-৬০ টাকা, দেশি লাল আলু ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

একই অবস্থা পেঁয়াজের বাজারে। দেশি জাতের পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা। কিছু নিম্নমানের ছোট পেঁয়াজও বিক্রি হচ্ছে ৭০ টাকার ওপরে। পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজিতে।

বিজ্ঞাপন

বিক্রেতারা বলছেন, আর কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হবে আলু-পেঁয়াজের দাম। মুগদা ঝিলপার বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা শহিদুল বলেন, আগের থেকে কিছুটা দাম কমেছে। নতুন আলু-পেঁয়াজ উঠতে শুরু করেছে। এখন নতুন তাই দাম বেশি। আর কয়ডা দিন গেলে দাম আগের মতো ২০-৩০ টাকায় চইলা আইবো।

 

উল্লেখ্য, দফায় দফায় দাম বেড়ে যাওয়ায় গেলো বছরের ১৪ সেপ্টেম্বর জরুরি তিনটি পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকার। কৃষি মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫-৩৬ টাকা, দেশি পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৪-৬৫ টাকা আর ডিমের পিস সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

সূত্র: সময় টিভি

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ