টাকা দিয়ে ভোট কেনার মহোৎসব চলছে: বিএনএম মহাসচিব

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৪ | ৮:২৪
Link Copied Successfully!

নিজ নির্বাচনি এলাকার সকল কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ এবং টাকা দিয়ে ভোট কেনার মহোৎসব চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মহাসচিব ড. মো. শাজাহান।

 

তিনি বলেন-কয়টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের অভিযোগ করব। আমার নিজ কেন্দ্রও ঝুঁকিপূর্ণ। পরিবেশ না পেলে মানুষ ভোট কেন্দ্রে যাবে না। নির্বাচন কমিশনকে সুষ্ঠু ভোট করে তাদের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তাহলে দেশের নির্বাচনে মানুষের আস্থা ফিরে আসবে।

বিজ্ঞাপন

 

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে রূপসা সড়কে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ড. মো. শাহজাহান চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে বিএনএম এর নোঙ্গর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, জালাল আহমেদসহ ৮জন নির্বাচনি প্রতিদ্বন্দ্বি মাঠে আছেন। ড. মো. শাজাহান সাংবাদিকদেরকে বলেন, আমার নির্বাচনী সব এলাকায় একটি মারমুখী অবস্থা তৈরী হয়ে আছে। যদিও প্রশাসন দৃঢ়তার সাথে বলছে এগুলো তারা হতে দেবে না। কিন্তু আমি মনে করি আমার নির্বাচনী এলাকার ১১৮টি কেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ।

 

বিজ্ঞাপন

তিনি ভোটারদের উপস্থিতি সম্পর্কে বলেন, ভোটারদের উপস্তিতি দুরকম হতে পারে। একটি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটি চাপ কাজ করছে। অর্থাৎ এখনেই ভোটারদের অনেকে বলছেন পায়ের টেংরি কেটে দিব, মারব এবং ৭ তারিখের পর দেখে ছাড়ব। তাই অনেক নিরীহ ভোটার আছেন এই ঝুঁকির মধ্যে যেতে চাচ্ছেন না। অপরটি হচ্ছে তাদের রন প্রস্তুতি দেখে প্রশাসন যে নিরপেক্ষ নির্বাচন করবেন এটাকে তারা এখনো আস্থায় আনতে পারেননি। আবার কেউ কেউ বাড়ীতে গিয়ে লিফলেট বিতরণ করছেন ভোট কেন্দ্রে যেন না যাওয়া হয়, সেটাত একটি আশঙ্কা থেকেই যায় অর্থাৎ ভোট বর্জনের যে ডাক দিয়েছে।

 

কিন্তু সার্বিকভাবে আমি মনে করে বাংলাদেশের মানুষ ভোটকে একটি উৎসবের মতো মনে করে। ৫ বছর পর ভোট আসে। ভোটের পরিবেশ থাকলে অব্যশই লোকজন কেন্দ্রে আসবেন।

 

সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জ সরকারের প্রতি চাপের বিষয় প্রসঙ্গে তিনি বলেন, সরকার এই চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে না পারে তাহলে স্বাভাবিকভাবে বহির্বিশে^র যে ধারণা রয়েছে অর্থাৎ রেপুটেশনত ধ্বস আসবেই, তার সাথে সরকারের বাণিজ্যসহ অন্যান্য যেসব চাপ রয়েছে সেগুলোর সম্মুখীন হবে। সরকার চাপে থাকা মানে, দেশের জনগণে চাপে থাকা। যার ফলে দেশের জনগণও ক্ষতিগ্রস্থ হবে।

 

ড. শাহজাহান বলেন, নির্বাচনি প্রচরণার ক্ষেত্রে আমি ব্যপক সাড়া পেয়েছি। সাধারণ মানুষ আমাকে গ্রহণ করেছে। আমি সবচাইতে বেশী সাধারণ মানুষের কাছে গিয়েছি। নির্বাচন সুষ্ঠু হলে এবং পরিবেশ ভাল থাকলে অবশ্যই অনেক ব্যবধানে আমি বিজয়ী হব। সার্বিক বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের সাথে যোগাযোগ রক্ষা করেছি। বিএনএম এর স্থানীয় নেতাকর্মী এবং জাতীয় গনমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ