মামুন হোসাইন সরদারের দুইটি কবিতা

Default User
মোঃ মামুন হোসাইন সরদার
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২০ | ৪:৩৮
Link Copied Successfully!

বায়য়াত দাও

আমাকে এক পেয়ালা বিষাক্ত শরবত দাও,
জায়েদার হস্তে তৈরী।
যাহা কেড়েছে ইমাম হাসানের প্রাণ।
না হয় বায়য়াত এনে দাও,
মোক্তার সাকাফির হাতের বায়য়াত।
যাহার হস্তে কতল হয়,
কাফির সীমার।

আমাকে কারবালায় নিয়ে যাও,
একটু শোকের মাতাম করবো।
মরুর পান্তে লুটিয়ে যাবো,
হোসাইনের শোকে কাতর হবো।
আমি বায়য়াত নিবো,
ইমাম আসগরের পিপাসিত হাতে।

বিজ্ঞাপন

আমাকে বায়য়াত দিওনা প্রভু,
হেজাজী ক্ষমতা লোভী আমিরের হাতে।
আমাকে এনে দেও শহীদ কিয়াম কে,
যে বীরের তরবারি চলে ঘোড়ার তালে।
আমি বুকে জড়িয়ে নিবো,
বীর কিয়াম কে।

আমাকে এনে দেও ওমর চাঁদ কে,
দ্বি-খণ্ডিত করে দিবো তার দেহকে।
আমাকে বায়য়াত দেও প্রভু,
ইমাম হোসাইনের অনুসারীর হাতে।

রচনা কালঃ ২০/০৯/২০২০ইং

মামুনে হোসাইন সরদারের দুইটি কবিতা

বিজ্ঞাপন

শেষ সম্বল

পদ্মা তীরে বালুচর,
সেথায় ঘড়ি বসত ঘর।
তীব্র স্রোতে ভাঙ্গছে কূল,
কখন যেন গ্রাস করে।
আমার শেষ সম্বল।

সর্বনাশা খরস্রোতা,
খেয়েছে কত সম্পদ।
ঘর বাড়ি আর গোয়ালঘর,
নাহি বাকি কুঁড়েঘর।

মাঠ খেয়েছে, ঘাট খেয়েছে।
খেয়েছে কত ইমারত।
ফকির দরবেশ কত করেছে,
হয় না তবু তাহার শেষ।

ইনি পারেন, ওনি পারেন।
পারেন কত জনা!
কেউ পারেনি মিটিয়ে দিতে,
তোমার পেটের খিদা।

লঞ্চ খেয়েছে, যাত্রী খেয়েছে,
খেয়েছে কত কিনা!
সব খেয়ে ও হয়নি তোমার,
খাইলে আমার ভিটা।

রচনাকালঃ০৬-০৯-২০২০ইং

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা