চাঁদপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২২, ২০২৬ | ৮:৩৬
Link Copied Successfully!

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ‘চাঁদপুর সংস্কৃতি কেন্দ্র’ এর আয়োজনে আজ শুক্রবার ২১ আগস্ট শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শহরের লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, চিত্রাংকন, নজরুল গীতি ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সংস্কৃতি কেন্দ্রের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রধান।

বিজ্ঞাপন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, _”সন্তানের ভালো ফলাফলের পাশাপাশি পারিবারিক শিক্ষা, ধর্মীয় সংস্কৃতি ও সুশীল আচরণের প্রতি গুরুত্ব দিতে হবে। সন্তানকে কষ্টসহিষ্ণু মনোভাব তৈরি করার জন্য সামর্থ্যের অর্ধেকের বেশি সুবিধা দেওয়া ঠিক নয়। কোনোভাবেই মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করার সুযোগ দেওয়া যাবে না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে আয়োজকরা সকল অংশগ্রহণকারী ও অতিথিদের ধন্যবাদ জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম