
চাঁদপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন উদ্বোধন


চাঁদপুর শহর শাখার আয়োজনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ ২২ আগস্ট আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর সম্পাদক ও পাঠকদের কে নিয়ে উদ্বোধন ঘোষণা করেন।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চাঁদপুর শহর শাখার পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। রেজিস্ট্রেশন ফ্রি ২০০ টাকা, বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে ল্যাপটপ এবং প্রত্যেক শ্রেণির সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জন্য থাকবে ১ বছরের শিক্ষা উপকরণ। বৃত্তি প্রাপ্তদের মাঝে ৫ লক্ষ টাকাবৃত্তি প্রদান করা হবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।


আজ ২২ আগস্ট শনিবার থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ অক্টোবর,পরীক্ষারয় সম্ভাব্য ৩০ অক্টোবর ।
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
আয়োজকদের পক্ষ থেকে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহমান, অর্থ ও হিসাব সম্পাদক মোঃ রাশেদ প্রধানীয়া , প্রশ্নপত্র ও একাডেমিক বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, রেজিস্ট্রেশন ও তথ্য ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আল হাসান সহ ফাউন্ডেশন এর অন্যান্য সম্পাদকগণ।




























