অবরোধসহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২, ২০২৩ | ৯:৩২
Link Copied Successfully!

বিএনপি, গণতন্ত্র মঞ্চের পর জামায়াতে ইসলামীও রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে।

 

তিন দিনের অবরোধ শেষে বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও গত শনিবারের সমাবেশ, রোববারের হরতাল ও তিন দিনের অবরোধে হতাহতদের জন্য শুক্রবার দেশব্যাপী দোয়ার কর্মসূচিও ঘোষণা করেছে জামায়াত।

 

সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ডাকা তিন দিনের অবরোধ সফল হয়েছে বলে দাবি করেন এটিএম মাছুম। একই দাবিতে আরও ৪৮ ঘণ্টা অবরোধ ডেকেছে জামায়াত।

বিজ্ঞাপন

বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, গত শুক্রবার থেকে হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলমসহ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুভয় উপেক্ষা করে জনগণ অবরোধ কর্মসূচি সফল করে সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। সরকারের পেটুয়া পুলিশ বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করেও অবরোধ কর্মসূচি বানচাল করতে পারেনি।

 

জামায়াতসহ আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মী ও দেশপ্রেমিক সংগ্রামী জনতা দাবি আদায় না পর্যন্ত ঘরে ফিরবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: সমকাল

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি