
ঘনিয়া সাঈদিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের সবক প্রদান
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া সাঈদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের হেফজ্ ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুরে মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন হেফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ মো. ফয়সাল।
হেফজ বিভাগের ৩৮ জন ছাত্রদের সবক প্রদান করেন, ঘনিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হাফেজ মাওলানা মো. জুনায়েদুল হক নকশেবন্দি মোজাদ্দেদী।
এ সময় উপস্থিত ছিলেন, ঘনিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার আলহাজ্ব হাফেজ মাও. মোহাম্মদ বজলুল হক মোজাদ্দেদী, ঘনিয়া সাঈদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এম টি এম ফেরদাউস, আরবি প্রভাষক হাফেজ মাওলানা আবু বকর সাহেব, প্রধান শিক্ষিক হাফেজ জাকির হোসেন, আলহাজ্ব মাওলানা কবির আখন্দ, প্রমুখ। শেষে দোয়া, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।








