ফরিদগঞ্জে ট্রাকের ধাক্কায় গাছকাটা শ্রমিকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩ | ৫:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরে ফরিদগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় মটর সাইকেলে থাকা খোকন গাজী (৪৫) নামের এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন মটর সাইকেলে থাকা অপর আরোহী জলিল মিজি (৪২)।

 

বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামের হাঁসা মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

 

নিহত খোকন গাজী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের গাজী বাড়ীর মানিক গাজীর ছেলে। নিহত খোকনের শ্বশুর পাশবর্তী বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম তপাদার জানান, নিহত খোকন গাজী তার মেয়ের জামাতা। সে বিভিন্ন গ্রামে গাছ কাটার কাজ করতেন। আজ তার জামাতা খোকন ও আহত জলিল মিজির একটি গাছ কাটার কাজ করতে যান। সেখান থেকে মোটরসাইকেলে করে দুইজনে একসাথে ফরিদগঞ্জ উপজেলার হাঁসা গ্রামে অন্য একটি গাছ দেখতে যান। ওই সময় ঘটনাস্থলে আসলে দুর্ঘটনার কবলে পড়েন।

 

বিজ্ঞাপন

হাঁসা এলাকার বাসিন্দা আব্দুল কাদির ও কাউছার জানান, নিহত খোকন ও অপরব্যাক্তি একই মটরসাইকেলে করে হাঁসা গ্রাম থেকে কাজের স্থানে ফিরছিলেন। তাদের মটর সাইকেলটি হাঁসা মাদ্রাসার সামনে গেলে হঠাৎ পেছন থেকে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা মেরে চলে যায়। এতে ওই মটর সাইকেলটি ট্রাকের নিচে চলে গিয়ে দুজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদরেকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকন গাজীকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা আহত জলিল মিজিকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

এদিকে দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয়ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ থানা নিয়ে যান।

 

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে আমরা মৃত ব্যাক্তির সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছি। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এখনো তার সঠিক খবর জানতে পারিনি। খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ