ফরিদগঞ্জে জবাইকৃত শিয়াল উদ্ধার: গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৯, ২০২৩ | ৭:৪০
Link Copied Successfully!

ফরিদগঞ্জে শিয়াল জবাই করে বিক্রির প্রস্তুতি নেওয়ার অপরাধে মো. রাকিব হোসেন (৪৫) ও মো. মজিবুর রহমান মিজি (৪৫) নামে দু’জনকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। শিয়ালের জবাইকৃত কাঁচা মাংস উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত ।পরে উদ্ধারকৃত শিয়ালের মাংস বিনষ্ট করে মাটিতে পুঁতে রাখা হয়।

বিজ্ঞাপন

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, সকদিরামপুর এলাকাতে একটি আখ খেত থেকে শিয়াল আটকের পর জবাই করে বিক্রির প্রস্তুতি হচ্ছে খবর পেয়ে থানার উপপুলিশ পরিদর্শক সুমন ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

ওই সময় উপজেলা প্রশাসনের দিকনির্দেশনায় ঘটনাস্থল থেকে সকদিরামপুর এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (৪৫) ও পশ্চিম সেকদিরামপুর এলাকার মো. কলমতার মিজির ছেলে মো. মজিবুর রহমান মিজি (৪৫)কে
আটক করা হয়। এসময় জবাইকৃত শিয়ালের কাঁচা মাংস জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা জানান, খবর পেয়ে শনিবার রাতে জবাইকৃত শিয়ালের কাঁচা মাংস জব্দ করি। এসময় শিয়াল জবাই ও মাংস বিক্রির অপরাধে সকল স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে রবিবার সকালে মো. রাকিব হোসেন (৪৫) ও মো. মজিবুর রহমান মিজি (৪৫) নামে দু’জনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ২৪ ধারায় ১ মাসের কারাদন্ড প্রদান করে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত