ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ স্বতন্ত্র মেয়র পদে স্বামী স্ত্রী দুজনই প্রার্থী

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ২২, ২০২৩ | ৯:৫৬
Link Copied Successfully!

আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচন আগামী ১৭ জুলাই। গত ৩১ মে তফসিল ঘোষণা করা হয়েছে। ১৮ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ১৯ জুন যাচাই -বাঁচাই শেষে ৯ জনের মনোনয়নপ্রত্র বৈধ ঘোষণা করা হয় এরা হলেন আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকের আরিফ উল্লাহ সরকার, জাতীয় পাটির মনোনয়ন প্রাপ্ত লাঙ্গল প্রতিকের সেলিম মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আমেনা বেগম, নুরুল হক সরকার, মাহবুবুর রহমান সেলিম, মিজানুর রহমান, আলাউদ্দিন প্রধান, নাছির উদ্দীন মিয়া, ওয়াদুদ মাস্টার।

এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী নুরুল হক সরকার (স্বামী) এবং আমেনা বেগম (স্ত্রী) দুজনেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নুরুল হক সরকার এবারই পৌরসভায় প্রথম নির্বাচন করতে যাচ্ছে। অন্যদিকে স্ত্রী আমেনা বেগম এ নিয়ে পঞ্চমবারের মত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১৯৯৮ সালে ৫ এপ্রিল প্রথম ছেংগারচর পৌরসভা গঠিত হওয়ার পর ১৯৯৯ সালে প্রথম নির্বাচনে আমেনা বেগম প্রথম – পৌর-চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে নির্বাচনে দ্বিতীয়বারের মতো পৌর-চেয়ারম্যান নির্বাচিত হন। এবার ২০২৩ সালে পঞ্চম বারের মতো অংশ গ্রহণ করতে যাচ্ছেন।

এ বিষয়ে ছেংগারচর পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী আমেনা বেগম বলেন, যুদ্ধ ক্ষেত্রে কেউ কাউকে ছাড় দেয়না। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার জয়ের জন্য।

বিজ্ঞাপন

এ বিষয়ে নুরুল হক সরকার বলেন, আমি এবার প্রথম পৌরসভা নির্বাচন অংশ গ্রহণ করছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা থাকবেই। নির্বাচনে কে স্বামী কে স্ত্রী তার হিসাব নাই। জনগন যাকে চাইবে সেই মেয়র হবে।

১৯৯৮ সালে সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি এ পৌরসভাটি প্রতিষ্ঠা করেন। ২০১১ সালের ৭ আগস্ট এ (গ) শ্রেণী থেকে (খ) শ্রেণীতে উন্নীত হয়। পরবর্তীতে ২০১৭ সালের ১১ জানুয়ারী অপর এক প্রজ্ঞাপনে এ পৌরসভাকে (ক) শ্রেণীতে উন্নীত করা হয়।
উল্লেখ্য, আগামী ২৫ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২৬ জুন প্রতিক বরাদ্দ এবং ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু