গৃহবধূকে তাড়াতে স্বামী ও তার পরিবারে মিথ্যা মামলার অভিযোগ 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ২২, ২০২৩ | ৮:৫৮
Link Copied Successfully!
হাজীগঞ্জে গৃহবধূকে তাড়াতে প্রবাসী স্বামী ও তার পরিবার মিথ্যা মামলার দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের পন্ডিত বাড়িতে গেলে এ সব অভিযোগ করেন ভুক্তভোগী এ গৃহবধূ  জিলহজ্জ্ব মুক্তা(২৩)।
ভুক্তভোগী জিলহজ্জ্ব মুক্তা জানান, গেলো ২০১৭ সালে একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে রায়হানের সাথে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। তাদের দাম্পত্য জীবনে ফুটফুটে এক কন্যা সন্তান তাদের কোল আলো করে আসে। যার বর্তমান বয়স চার বছর। হাসিখুশি জীবন যাপন তাদের।  হঠাৎ করে প্রবাসে যেতে শ্বশুর বাড়ি থেকে টাকা চান স্বামী রায়হান।
মেয়ের সুখের জন্য বাবা শহিদুল্লাহ্ সম্পত্তি বিক্রি করে রায়হানকে নগদ টাকা দেয়। প্রবাসে পাড়ি জমাতেই রায়হান আসক্ত হয় পরকীয়ায়। স্ত্রী-সন্তানের খোঁজ খবর না নিয়ে প্রবাসে থেকেই সম্পর্ক বিচ্ছেদের কাগজ পাঠায় রায়হান।
বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও স্ত্রীকে রাখতে নারাজ রায়হান। এরপরই রায়হানের পুরো পরিবারের নির্যাতনের শিকার গৃহবধূ জিলহজ্জ্ব মুক্তা।
গেলো পহেলা জুন বৃহস্পতিবার সকালে জিলহজ্জ্ব মুক্তার শাশুড়ী মমতাজ বেগমের সাথে কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে তার বাবা মেয়েকে দেখতে আসলে মমতাজ বেগম তাকে অপমান করে। পরে কৌশল অবলম্বন করে মমতাজ বেগম মারধরের অভিযোগ এনে চাঁদপুর আদালতে চারজন’কে বিবাদী করে একটি মামলা দায়ের করে।
চার বছরের এক কন্যা সন্তানের জননী জিলহজ্জ্ব মুক্তা বলেন, আমাকে বের করে দেয়ার সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি অন্য মেয়ের সাথে প্রেমে জড়িয়ে বিয়ে করার স্বীকারোক্তি দিয়েছেন।
এখন আবার মিথ্যা মামলা দিয়ে আমাকেসহ আমার বাবা, মা, নানাকে আসামি করে হয়রানি করা হচ্ছে।
গৃহবধূর বৃদ্ধ নানা মনু মিয়া জানান, ওইদিন কি হয়েছে আমার জানা নেই আর আমি ছিলাম না তারপরও আমি আসামি হয়ে গেলাম।
এদিকে মামলার বাদী মমতাজ বেগম জানান, ছেলের বউয়ের বাবা শহীদুল্লাহ্ মাথা বাড়ি দিলে আমি অজ্ঞান হয়ে যাই। আমার বোন আমাকে দেখতে আসলেও তাকে মারধর করে। তবে কি দিয়ে বাড়ি দিয়েছে বলতে পারবো না। ছেলে ও তার বউয়ের সাথে কি নিয়ে দন্ধ চলছে তাও আমার জানা নেই।
কথা হয় প্রবাসী রায়হানের সাথে, তিনি জানান তার স্ত্রী ফেইসবুক আইডি থেকে অন্য ছেলের জন্য দোয়া চেয়ে পোস্ট করেন।
উপজেলার রাজারগাঁও ইউনিয়নে আরেকটি বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে রায়হানের বিরুদ্ধে।  মুঠোফোনে তা স্বীকার করেছেন রায়হান।
এ ঘটনায় তদন্তকারী অফিসার উপপরিদর্শক প্রভাকর বড়ুয়া জানান, মামলার কাগজ আমার হাতে এসেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে  বিজ্ঞ আদালত প্রেরণ করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু