হাজীগঞ্জে সেনাবাহিনীর উদ্যোগে দেড় হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষুসেবা প্রদান 

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ জুন ১৯, ২০২৩ | ২:২২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কুমিল্লা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ উপলক্ষে চক্ষু শিবির এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্য সেবা পেয়েছেন প্রায় দেড় হাজার অসহায় ও দুস্থ মানুষেরা।

 

১৯ শে জুন ( সোমবার) কুমিল্লা সেনাবাহিনীর ৩১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর উদ্যোগে দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

 

 

হাজীগঞ্জ উপজেলার পিটিআই হোস্টেলে সেবাপ্রদানে সক্ষম একটি আধুনিক মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। এ মেডিকেল ক্যাম্পেইনে ১০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

 

কুমিল্লা সেনানিবাসের মেডিকেল সার্ভিসের সহকারী পরিচালক কর্নেল আব্দুল হামিদ পপুলার বিডিনিউজকে জানান, সেনাবাহিনী প্রধানের নির্দেশক্রমে গত ১৪ই জুন হতে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৩ উপলক্ষে কুমিল্লা এরিয়ার বিভিন্ন এলাকায় তারা অবস্থান নিয়েছে। প্রতিবৎসর প্রতিটি সামরিক প্রশিক্ষণের সময় অসহায় পীড়িত দুঃস্থ

মানুষের দ্বারগোড়ায় এসে বিনাখরচে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়।

 

তিনি আরো জানান, কুমিল্লা সেনানিবাসের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মেহেদী এবং তার অধিনস্থ সকল মেডিকেল টিমের পরিচালনায় চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার পিটিআই হোস্টেলে দেড় হাজার দুঃস্থ, গরীব, অসহায়, পীড়িত মানুষের সেবাপ্রদানে সক্ষম একটি আধুনিক মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। চিকিৎসা সেবায় বয়স্কদের চোখের শক্তি পরীক্ষা নিরীক্ষা শেষে ওষুধের পাশাপাশি উপযুক্ত চোখের পাওয়ার সম্পন্ন চশমা বিনামূল্যে প্রদান করা হয়।

 

কুমিল্লা সেনাবাহিনীর ৩৩ আর্টিলারি বিগ্রেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল রাব্বি আহসান পপুলার বিডিনিউজকে জানান, এ স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্য হলো জনগণের পাশে থাকা, জনগণের জন্য কল্যাণকর কিছু করা।

 

ওইসময় উপস্থিত ছিলেন, অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মেহেদী, ক্যাপ্টেন ইয়াসিন ও ক্যাপ্টেন তানহিয়াত।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা