মতলবে আ.লীগের দুই গ্রুপে গোলাগুলির ঘটনায় ইউপি চেয়ারম্যান কাজী মিজান’সহ সাতজন গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৮, ২০২৩ | ৯:৩১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ আর গোলাগুলিতে ১ জন নিহত এবং কমপক্ষে ৭জন আহত হয়েছেন।

এ ঘটনায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমান কে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।

১৭ জুন রোববার সকাল সাড়ে ১১ টায় মোহনপুর কাজী বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম ( বার)।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণীতে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৩ টায় পূর্ব শত্রুতার জের ধরে গোলাগুলির ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে যুবলীগ কর্মী মোবারক হোসেন বাবুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া গুলিবিদ্ধ জহির (২০) ও ইমন (১৮) নামের আরো ২জনকে ঢাকায় রেফার করা হয়েছে। আহত জহির (৩২) ও বিলকিছ (৩৫) মতলব উত্তর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

নিহতের ভাই আমির হোসেন কালু বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মীরা মায়া চৌধুরীর সমাবেশে আসার পথে বাঁধা প্রদান করে ও প্রকাশ‍্যে গুলি চালিয়ে আমার ভাইকে হত্যা করেছে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন জানান, নিহত মোবারক হোসেন বাবুর ভাই আমির হোসেন কালু বাদী হয়ে মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানকে প্রধান আসামী করে ৩১ জনের নাম প্রকাশ করে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেছে। আর ওই মামলায় জেলা গোয়েন্দা পুলিশ হত্যা মামলার প্রধান আসামী কাজী মিজানকে আটক করে চাঁদপুর নিয়ে গেছে। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু