কচুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পত্তি দখলের অভিযোগ

Reporter
শান্তু ধর প্রতিনিধি
আপডেটঃ জুন ১৬, ২০২৩ | ৭:১৬
Link Copied Successfully!

কচুয়ায় আদালতের নিষোধাজ্ঞা অমান্য করে ক্ষমতার প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা সরকার বাড়িতে এ দখলের ঘটনা ঘটে। ওই বাড়ির ভুক্তভোগী অখিল চন্দ্র সরকারের ছেলে টিটু রঞ্জন সরকার দাবী করেন,৫৬ নং নাহারা মৌজার বিএস ৯ খতিয়ান ভুক্ত দাগ নং-৪৬৩ এর ২২ শতকের অন্দরে পূর্বের অংশের ৭ শতক ভূমি পৈত্রিক সূত্রে ভোগ দখল করে আসছে। তার প্রতিপক্ষ একই বাড়ির প্রাণ বল্লভ সরকারের ছেলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.পংকজ চন্দ্র সরকার আমার ভোগ দখলীয় সম্পত্তি দখলের উদ্যোগ নিলে তাতে আমি বাঁধা প্রদান করি। কিন্ত আমার বাঁধা উপেক্ষা করে ওই সম্পত্তি অংশে ডা.পংকজ গং সীমানা প্রাচীর নির্মানের পাঁয়তারা করতে থাকে। এমনি  আমি গত ৭ জুন চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ১৪৫ ধারায়  শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। তারেই পরিপ্রেক্ষিতে কচুয়া থানার এএসআই মো.বাবুল মিয়া বেগ ঘটনা¯’লে এসে আদালতে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্ত এএসআই বাবুল বেগ নিষেধাজ্ঞা জারির পরপরই ডা.পংকজ গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কর্মকর্তার প্রভাব খাটিয়ে রাতের অন্ধকারে দলবল নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে। এব্যাপারে ¯’ানীয় গন্যমান্য ব্যক্তিদের কথায়ও সে কোনো কর্নপাত করছে না। সে বলে বেড়া”েছ তার সীমানা প্রাচীর নির্মাণ কাজে কেউ বাধা প্রদান করলে বাধা প্রদানকারীকে দেখে নিবে।

ওই গ্রামের মন্টু রঞ্জন সরকার ও সুকুমার সরকার সাংবাদিকদেরকে জানান, টিটু রঞ্জন সরকার গং র্দীঘ প্রায় ৬০ বছর ওই সম্পত্তি ভোগ দখল করে আসছে।

এদিকে আদালতের নিষোধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করে জায়গা দখলের এ ঘটনাকে কেন্দ্র করে যে কোনো সময়ে শান্তি বিঘের ঘটানা ঘটে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ডা.পংকজের মুঠেফোনে বারবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা জায়নি।
এদিকে তাঁর বাবা প্রানবল্লবের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এঘটনায়  ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন জানান,কচুয়া হাসপাতালের ডা.পংকজসহ তাঁর বাবা আমাকে দেয়ালের নির্মান বিষয়টি অবহিত করলে আমি সরকারি রাস্তার অংশ ৪ ফুট ও টিটু রঞ্জন সরকারের দখলীয় সম্পত্তি বাদ দিয়ে দেয়াল নির্মান করা জন্য বলেছি। তাঁরা আমার কথা অমান্য করে সরকারি রাস্তার অংশে ও টিটু রঞ্জন সরকারের দখলীয় সম্পত্তিতে দেয়াল নির্মান করেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল জানান, আদালতের নিষেধাজ্ঞার জারির পর দেয়াল নির্মাণের বিষয়টি সর্ম্পকে আমি অবগত নই ।

বিজ্ঞাপন

 

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা