মিথ্যা সংবাদ প্রচার করলে সংবাদপত্র বন্ধ করা হবে : তথ্যমন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৬, ২০২৩ | ১:৪৬
Link Copied Successfully!

কোনো সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদপত্র ও সাংবাদিক বান্ধব বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় খুবই আন্তরিক। প্রিন্ট মিডিয়ায় স্বাধীনভাবে সংবাদ প্রচারের ক্ষেত্রে এ সরকার কোনো রকম হস্তক্ষেপ করছে না। বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

বৃহস্পতিবার (১৫ জুন) সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এই সেক্টরের মান উন্নয়নের লক্ষ্যে নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ২০১৫-২০১৬ থেকে ২০২৩ সালের মে পর্যন্ত সারাদেশে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত ও নিহত ৩ হাজার ২৩৯ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ২৮ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে।

 

মন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২৩ সালের মে পর্যন্ত প্রধানমন্ত্রীর করোনাকালীন বিশেষ সহায়তার অংশ হিসেবে সারাদেশে ৯ হাজার ৪৩৩ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৯ কোটি ৪৩ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর করোনাকালীন বিশেষ সহায়তার এই কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত-২০২২) মোতাবেক তথ্য অধিদপ্তর ক্ষমতাপ্রাপ্ত হয়। সরকার অনুমোদিত ১৮৭টি অনলাইন নিউজ পোর্টালের মধ্যে ১৭৯টি অনলাইন নিউজ পোর্টাল এবং ১৭৭টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালের মধ্যে ১৫৫টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন দেয়া হয়েছে। এছাড়া, একই সময়ে ১৫টির মধ্যে ১৪টি টিভি চ্যানেলের অনলাইন পোর্টালকে নিবন্ধন সনদ দেয়া হয়েছে।

 

তিনি বলেন, তথ্য অধিদপ্তর থেকে সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালার আলোকে সাংবাদিকদের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হয়ে থাকে। সাংবাদিকদের কল্যাণে তথ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের জন্য গণমাধ্যম কেন্দ্র স্থাপন করা হয়েছে। সংবাদ প্রেরণের সুবিধার্থে গণমাধ্যম কেন্দ্রে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং টিভিসহ অন্যান্য সরঞ্জামাদি দেয়া হয়েছে। বিশেষভাবে সংবাদপত্রের ও সাংবাদিকদের মান উন্নয়নের জন্য, প্রেস কাউন্সিল কর্তৃক কর্মরত সাংবাদিকদের জন্য সারা বছরব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে সেমিনার/মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের অধিকতর সচেতন করার কার্যক্রম চলমান রয়েছে। সাংবাদিকদের জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণের জন্য জমি বরাদ্দের জন্য চেয়ারম্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা, চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম, চেয়ারম্যান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) রাজশাহী ও চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), খুলনা বরাবরে পত্র দেয়া হয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি