স্কুল শিক্ষার্থী জুবায়ের সাত মাসে কোরআন হাফেজ হওয়ায় সংবর্ধনা

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২৩ | ৫:৪৩
Link Copied Successfully!

সাত মাসে কোরআন হাফেজ হওয়ায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ মীম টাওয়ার ভবনে সুনাম অর্জনকারী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাইতুন নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসা’র হাফেজ জুবায়ের আল জামী জেনারেল শিক্ষার পাশাপাশি হিফ্জ শাখায় ভর্তি হয়ে ৭মাসে পবিত্র কোরআন শরীফের হিফ্জ সম্পূর্ণ করায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়।

ওইসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ’কে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন হাফেজ ক্বারী মাওলানা নাজির আহমেদ।

বিজ্ঞাপন

হাফেজ জুবায়ের আল জামী সাত মাসে কোরআন হেফ্জ সম্পূর্ণ করায় অফিসার ইনচার্জ তাকে ফুললে সংবর্ধনা জানান।

বাইতুন নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ ক্বারী মাওলানা নাজির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।

প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্বেরাত প্রশিক্ষক হাফেজ মাও: মুফতি ক্বারী মঞ্জুরুল আলম ফয়েজী সাহেব।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, অত্র মাদ্রাসা’র সভাপতি আলহাজ্ব গাজী মো. বিল্লাল হোসেন।

ওইসময় শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুবায়ের আল জামি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহাগ্রন্থ আল-কোরআন মাত্র সাত মাসেই মুখস্ত করেছেন।

জুবায়ের আল জামি ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সন্তান।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা