মাদ্রাসা ও খানকার জায়গা উচ্ছেদে ও মিথ্যা সংবাদ প্রকাশে সংবাদ সম্মেলন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ৭, ২০২৩ | ১০:০২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তরে মাদ্রাসা ও খানকা শরীফ উচ্ছেদ এবং প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার ৭ জুন সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী আমিনুল এহসান ফেরদৌস বলেন, আল মেহেদী হাসান দস্তগীর, আহম্মদ মোহাম্মদ বাপ্পু তারা আমার চাচাতো ভাই ও মনিকা বেগম আমার চাচাতো ভাইয়ের বউ হয়। তাদের জায়গা আর আমার জায়গা আলাদা দাগ। তারা রাস্তার নামে জোরকরে আমার জায়গা দখল করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

এই বিষয়ে থানা পুলিশ ও স্থানীয়দের নিয়ে মিমাংশা হলেও তারা তা উপেক্ষা করে তাদের জায়গায় ওয়াল দিয়ে আমার একক জায়গা দিয়ে জোরকরে রাস্তা নিতে চায়। আমি তাতে বাঁধা দিলে গত ৫ মে ও ২৭ মে আমাকে মারধর করতে আসে।

এই বিষয়ে গত ৫জুন আমার ছোট ভাই কাউসার হামিদ আদালতে একটি মামলা দায়ের করেন। সম্প্রতি কিছু সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশ করেন। এই এই মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, আমার বাবার হাতে গড়া মাওলায়ে কায়েনাথ হযরত আলী (কা:) মাদ্রাসা ও দরবার শাহে ক্বদমীয়া আলীয়া খানকা শরীফ ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বিজ্ঞাপন

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি আব্দুল মজিদ খান, আওয়ামীলীগ নেতা কামাল গাজী, রিয়াজ উদ্দিন খান, মো.মাইন উদ্দিন প্রধান, মো. গোলাম মোস্তফাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক