বিএনপি -জামাত নৈরাজ্য সৃস্টি করলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে

উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশ

Reporter
মাহফুজ মল্লিক  
আপডেটঃ মে ৩১, ২০২৩ | ৯:২২
Link Copied Successfully!

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক ত্রান ও দুর্যোগ মন্ত্রী ও স্বাধীনতা পদক প্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রাজাকারদের ঠাই নেই।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি-জামায়াত একটি চক্র এখনও মাথাচাড়া দিয়ে উঠছে। তাদেরকে প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, কেউ আর নির্বাচনে ডাকের জন্য বসে থাকবেন না, আরেক বার সাধিলে খাবো এইটা আর হবে না। নির্বাচনে আসবেন না নির্বাচন বানচাল করার চেষ্টা করেন তাহলে দেশের জনগণ ও বিদেশও আপনাদের বিপক্ষে যাবে।

৩১ মে উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে মাস্টার বাজারে বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টারের পরিচালয়নায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নুরু, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা জাকির হোসেন মারুফ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আসমা আক্তার আঁখি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির, সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটওয়ারী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হান্নান মৃধা, সাধারণ সম্পাদক মাসুম বকাউল, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন সাগর, রাসেল হায়দার রাজা, রঞ্জিন সরকার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক