এক বাইকে চার আরোহী, ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল তিনজনের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৩ | ৩:৪৭
Link Copied Successfully!

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় এ ঘটনা ঘটে।

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম, একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী। গুরুতর আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে ওসি জানান, সকাল সাড়ে ৬টার দিকে একই মোটরসাইকেলে করে ওই চার ব্যক্তি বোদা উপজেলা থেকে দেবীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় এলে কাঠবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে বাইকের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় অপর দুই আরোহীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আরও একজনের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার এসআই মোহাম্মদ হোসেন বলেন, ট্রাক্টরের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। তাদের শনাক্তের চেষ্টা চলছে।

সূত্র:প্রতিদিনের বাংলাদেশ

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি