
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে
হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিনের নেতৃত্বে মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজার বালুর মাঠ থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পশ্চিমবাজারস্থ বালুর মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইঞ্জি: শফিকুর রহমান, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, আওয়ামীলীগ নেতা শমীর লাল দত্ত, বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, হাটিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ কে এম মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা বাবুল পাটওয়ারী, ৬নং বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তাহের, পশ্চিম বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুর রহমান বেলাল কাজী, সাধারণ সম্পাদক গাজী ওয়ালীউল্যাহ, জেলা পরিষদের সদস্য বিল্লাল হোসেন প্রমুখ।








