
রিকশাচালকের কলার ধরে আইনজীবীর চড়থাপ্পড়, ছড়িয়ে পড়েছে ভিডিও
Link Copied Successfully!


যশোরে প্রকাশ্যে এক রিকশাচালককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একজন আইনজীবীকে রিকশাচালকের কলার ধরে চড়থাপ্পর দিতে দেখা গেছে। রোববার দুপুরে যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অভিযুক্ত আইনজীবীর নাম আরতি রানী ঘোষ। তিনি যশোর শহরের আম্বিকা বসু লেনের বাসিন্দা। ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ফেসবুকে ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ইসহক বলেন, রিকশাচালককে রাস্তায় প্রকাশ্যে মারধর করার যে ঘটনা ঘটেছে, সেটা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। তাঁরা ওই রিকশাচালকের কাছে দুঃখ প্রকাশ করবেন। একই সঙ্গে আইনজীবী আরতি রানী ঘোষকে সতর্ক করাসহ সমিতির বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।








